মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ ৪ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন
বার্তা প্রেরক : মহিউদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। শিক্ষাতথ্য ডটকম।
Published : Thursday, 13 November, 2025 at 9:02 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ নভেম্বর, ২০২৫) :-
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং গ্রাহক সুরক্ষায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর (NEIR) বাস্তবায়নকে ‘সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। রবিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই ব্যবস্থার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‍‍বর্তমান বিশ্বে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা সফল করতে হলে টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা অপরিহার্য।

এনইআইআর (National Equipment Identity Register) হলো একটি জাতীয় ডাটাবেস, যেখানে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর নিবন্ধিত থাকে। এর মাধ্যমে বৈধ এবং অবৈধ (চোরাই, নকল বা কালোবাজারি) ফোনের মধ্যে পার্থক্য করা সম্ভব হয়।

এনইআইআর (NEIR) বাস্তবায়নের গুরুত্ব
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এই ব্যবস্থা চালুর পক্ষে ৬টি প্রধান কারণ তুলে ধরেছে:
১. অবৈধ ফোন নিয়ন্ত্রণ: বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক অবৈধভাবে আমদানি করা ও চোরাই ফোন বাজারে আসে। এনইআইআর (NEIR) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ আইএমইআই নম্বরযুক্ত ফোন নেটওয়ার্কে সংযোগ পাবে না, ফলে এসব ফোনের রমরমা বাজার বন্ধ হয়ে যাবে।
২. সরকারি রাজস্ব সুরক্ষা: শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ফোন ব্যবহার বন্ধ হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এটি বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীদেরও সুরক্ষা দেবে।৩. ভোক্তা সুরক্ষা: এই ব্যবস্থা চালুর ফলে নিম্নমানের, নকল ও ‘রিফারবিশড’ হ্যান্ডসেট বাজার থেকে বাদ যাবে। ফলে ব্যবহারকারীরা মানসম্পন্ন ও নিরাপদ ডিভাইস ব্যবহার করতে পারবেন।
৪. চুরি হওয়া ফোন ব্লক করা: চুরি বা হারিয়ে যাওয়া ফোনের আইএমইআই নম্বর এনইআইআর (NEIR) সিস্টেমে ব্লক করা যাবে, ফলে সেটি কোনো নেটওয়ার্কে কাজ করবে না। এটি ফোন চুরি নিরুৎসাহিত করবে।
৫. জাতীয় নিরাপত্তা: অচিহ্নিত বা অবৈধ ডিভাইস প্রায়ই অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। এনইআইআর (NEIR)-এর মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটের পরিচয় জানা থাকলে সন্ত্রাস, প্রতারণা ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
৬. নেটওয়ার্কের মানোন্নয়ন: অবৈধ ও নকল ফোন প্রায়ই নেটওয়ার্কে সিগন্যাল বিঘ্নিত করে। শুধু বৈধ হ্যান্ডসেট ব্যবহারে নেটওয়ার্ক স্থিতিশীলতা ও সেবার মান বৃদ্ধি পাবে।সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এনইআইআর (NEIR) বাস্তবায়ন কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি রাজস্ব সুরক্ষা, ভোক্তা নিরাপত্তা, এবং জাতীয় স্বার্থ রক্ষার এক কৌশলগত পদক্ষেপ।

তিনি এই ব্যবস্থা বাস্তবায়নে জনগণকে সচেতন করা, নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা এবং মোবাইল অপারেটরদের সাথে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)