মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ ৪ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 13 July, 2025 at 8:00 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে কৃষকদের ব্রিফিং দেওয়া হয়েছে। ব্রিফিং শেষে পেঁয়াজ বীজ সহ বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার ( ১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭০ জন প্রান্তিক কৃষককে  এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে করণীয় বিষয়ে ব্রিফিং দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। এন-৫৩ পেঁয়াজ চাষীদের করণীয় ভিডিও চিত্র প্রদর্শন সহ উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ । 
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন, কৃষি  সম্প্রসারণ অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। ব্রিফিং শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে তালিকাভুক্ত ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে  এন-৫৩ পেঁয়াজ বীজ সহ উপকরণসমুহ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ বলেন, ২০২৪ -২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০জন প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে বিনামূল্যে পৃথক পৃথকভাবে  এক কেজি এন-৫৩ পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার , ২০ কেজি এমওপি সার, ৫০ কেজি ডলোচুন বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেককে বালাই নাশক বাবদ বিকাশ নম্বরে ৩৫৫/- টাকা প্রদান করা হচ্ছে।  

উপ পরিচালক আব্দুল মতিন বলেন, এ জাতের পেঁয়াজ আবাদে আশানুরূপ সাফল্য আর্জন করতে উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠ পর্যবেক্ষণ ও পরামর্শের পাশাপাশি কৃষি কর্মকর্তারাও  এ কাজে কৃষকদের সহায়তা করবেন। আবহাওয়া অনুকুলে থাকলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন আশা করেন তিনি। দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রনোদনার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের তদারকি ও কৃষকদের প্রচেষ্টায় নিশ্চয়ই পেঁয়াজ চাষে সফলতা আসবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সকল কৃষকেরা আগ্রহী হয়ে উঠলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং পেঁয়াজ আমদানির প্রয়োজনীয়তা কমে দেশ স্বনির্ভর হয়ে উঠবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)