
| Headline : |
|
তানজিনা তুহিনা’র কবিতা
বিশ্ব চিঠি দিবস
তানজিনা তুহিনা
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০২ সেপ্টম্বর, ২০২৪) :-
আজ নাকি চিঠি দিবস !!কই ! পেলাম নাতো খোলা চিঠি ! ডাক পিয়নের অভাবে পৌছেনি তো আমার চিঠি, ডাক বাক্স খালি পড়ে , চিঠি বিহীন এই শহরে ভীষন শূন্য আজ । যত্নে লিখা চিঠি গুলো রাখা আছে স্বযতণে, প্রিয়তমার চিঠি গুলো যত্নে রেখো বুক পকেটে। চিঠি লিখো প্রিয়, পিয়ন বীহিন চিঠি দিও- এই বর্ষায়, না হয় ফাগুনের শেষর দিকে, খোলা চিঠি, উড়ো চিঠি… যা মন চায় তাই দিও । আমিও চিঠি লিখবো আবার চৈতালি চাঁদ বিলাশ করে। শতসহস্র বার রাখবো বাঁচিয়ে অবেলার অনুভবে দাঁড়িয়ে’ ধ্রুপটি অস্পষ্টতা রেখে , একাগ্রতা, অমলিন, পুলকিত হৃদয়, থাকবে আমার চিঠির খামের ভাঁজে ! একান্তই আমার কাছে । ১/৯/২৪ |