
| Headline : |
|
হিমু আহমেদ এর আকর্ষণীয় থ্রিলার বই টার্গেট নেতানিয়াহু
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ আগস্ট, ২০২৪) :-
![]() হিমু আহমেদ এর আকর্ষণীয় থ্রিলার বই ‘টার্গেট নেতানিয়াহু’ স্কোপোলামিন নামক ড্রাগটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা জ্ঞিাসাবাদের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তখন এর নাম দেয়া হয়েছিল ‘ট্রুথ সেরাম’। এ ড্রাগটা যখন পাউডার ফর্মে নিঃশ্বাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে তখন এটাকে বলা হয় ‘ডেভিলস ব্রেথ’। কারণ ভিকটিম তখন তার নিজস্ব ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে অন্যের নিয়ন্ত্রণে চলে যায়। ড্রাগ প্রয়োগকারী ব্যক্তি ভিকটিমকে যে নির্দেশ দেয়, নিজের অজান্তেই সে তা পালন করে থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন নাকের ডগায় ঘোরাঘুরি করছে। এখন যুদ্ধের ময়দানে প্রচলিতের চেয়ে অপ্রচলিত অস্ত্রের কার্যকারিতাই বেশি। এজন্য বাংলাদেশ কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এসএম জিললিম মামদুদ এই ড্রাগটিকে ব্যবহার করে এমন একটি পিস্তল তৈরি করেছেন, যা বর্তমান সময়ের একটি ভয়াবহ অস্ত্র। প্রত্যক্ষ পরিসর যখন লেবাননের সীমান্ত অতিক্রম করে ইসরাইলে অনুপ্রবেশ করল, তখনই এ অস্ত্রটির কার্যকারিতা প্রমাণিত হলো। দুটি সীমান্ত ক্যাম্প ধ্বংস করে এবং পথিমধ্যে দেড় শতাধিক আইডিএফ সৈন্যকে হত্যা করে প্রত্যক্ষ পরিসর যখন কিরিয়াত শমোনা শহরে প্রবেশ করল, তখন পরিস্থিতি ছিল ভয়াবহ। দুর্ধর্ষ আইডিএফ সৈন্যদের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়ে প্রত্যক্ষ পরিসর যখন মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে কুখ্যাত বেনজামিন নেতানিয়াহুর মুখোমুখি হল, তখন কী ঘটেছিল তা জানতে হলে পাঠকদেরকে অবশ্যই হারিয়ে যেতে হবে বর্তমান সময়ের সেরা সাসপেন্স এবং রোমান্স নিয়ে রচিত থ্রিলার ‘টার্গেট নেতানিয়াহু’র কাহিনীর মধ্যে। আর তখনই পাঠকরা উপলব্ধি করতে পারবেন লেখকের উপস্থাপনাকে! |