মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, এ বিজয় ১৮ কোটি মানুষের জয় -ড.মঈন খান
বার্তা প্রেরক:- হাজী জাহিদ হোসেন,পলাশ (নরসিংদী) । শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 9 August, 2024 at 10:16 PM, Update: 09.08.2024 10:26:11 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৯ আগস্ট, ২০২৪) :-
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে । এ বিজয় ১৮কোটি মানুষের জয় । 
শুক্রবার বিকেল ৪ টার দিকে পলাশ উজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথ সভায় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের অনুরোধ করবো আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন। নিয়মনীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না । অচিরেই একটি অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহব্বান জানান। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমš^য়ক হাজী জাহিদ হোসেন গাজী। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন  আহ্বায়ক  শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চাল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ। 

বিজয় ও শান্তি মিছিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া এবং আহত সকল বীর ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করাসহ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। 
ভিডিওতে বিস্তারিত দেখুন এবং দৈনিক শিক্ষাতথ্য (Dainik ShikshaTotthow) চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।




এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)