
| Headline : |
|
বাংলার বীর ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা
(২২ সেপ্টেম্বর, ২০২৩) :-
আলোচনা, কেক কাটা, উদ্যোক্তাদের ফ্রী পণ্য প্রদর্শনী মেলা, পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো সামাজিক সংগঠন বাংলার বীর ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। ![]() বার বীর ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন বৌদি ভিক্ষু, জাতীয় কর আইনজীবী ফেডারেশনের প্রেসিডেন্ট ড. মো. নুরুল আজহার, লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক লাকী আহমেদ, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুক, সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উইমেন এন্ড চিলড্রেন হোপ অর্গানাইজেশনের সভাপতি বিবি ফাতেমা বেনজির প্রমুখ। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন, বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। |