মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ ৩ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই - স্থানীয় সরকার মন্ত্রী
বার্তা প্রেরক:- মো. হেমায়েত আকবর টিপু, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 14 April, 2023 at 10:28 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৪ এপ্রিল, ২০২৩) :-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ প্রান্তিক মানুষ তাদের নিজেদের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে সমাধান করতে সক্ষম বলেও জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ারও আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর উপজেলা ও জেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নীতিমালা করে দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, যার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা গতিশীল হয়েছে। তিনি রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর উপজেলা পরিষদ: স্মার্ট বাংলাদেশের পথে শীর্ষক লেসন লার্নড ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিনিধি কোমোরি তাকাশি এবং ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। স্থানীয় সরকার মন্ত্রী উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এ জাপান সহযোগিতা করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতার পর থেকে দেশের পুনর্গঠনে জাপানের ভূমিকা অনস্বীকার্য।
এ সময় মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এ দুই দেশের উষ্ণ সম্পর্ক জনগণের মধ্যেও বিস্তৃত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় জাপান-বাংলাদেশ সম্পর্কের হৃদ্যতা আরো গভীর হয়েছে বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম। বর্তমান সরকারের উন্নয়নমুখি নীতির ফলে একটা সময় যখন দেশের দারিদ্রতার হার ৭০% ছিল তা ২০২৩ সালে মাত্র ১৮% এ নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, এই উন্নয়নের সুফল দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছেছে বলেই আজ দারিদ্রতার হার কমেছে।

মোঃ তাজুল ইসলাম আরো বলেন, মাত্র ১৭ বিলিয়ন ডলারের জিডিপি থেকে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৪৭০ বিলিয়ন ডলার জিডিপিতে পৌঁছেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ায় আমরা এখন ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশে পরিনত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পটি আমাদের সক্ষমতার নমুনা এবং এ প্রকল্পের মাধ্যমে আমরা প্রমান করেছি আমরাও পারি। এ সময় তিনি এ প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)