মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ মানব প্রাচীর গড়েছে গ্লোবাল ল’ থিংকার্স বরগুনা
।। বার্তা প্রেরক:- হিমু আহমেদ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 29 March, 2023 at 11:20 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ মার্চ, ২০২৩) :-
গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি’র আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সবুজ মানব প্রাচীর’ করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বরগুনা সদর উপজেলার উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০ টার দিকে ২৬ মিনিটের জন্য “সবুজ মানব প্রাচীর” করা  এবং জলবায়ু পরিবর্তন জনিত দাবি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। 
তারা সেকালের সেই প্রাকৃতিক রুপ ফিরিয়ে সবুজের সমারোহে ভরে দিতে চায় এই সবুজ বাংলার বুক। দীর্ঘ শ্বসে নয়, বরং প্রতিটি নিশ্বসে থাকবে সবুজের ঘ্রাণ। যে ঘ্রাণ হৃদয়কে সতেজতা দিবে অমলিন। দলান-কোঠার ভীড় ভেদ করে গড়ে উঠবে মাথা উঁচু করে সবুজ আর সুবজ। আকাশে উড়বে মুক্ত মনে পাখিরা। তাল গাছে বাবুইরা বাঁধবে বাসা। এমন সব প্রত্যাশা এই সংগঠনটির। 
প্লাস্টিক বর্জনসহ সব ধরনের প্রাকৃতিক ক্ষতি সাধন হয়, এমন জিনিসকে বর্জন করার পাশাপাশি বেশি বেশি গাছ রোপনের মাধ্যমে সবুজের এ বাংলাদেশকে আরো সবুজময় করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা এই সংগঠনটি সবুজ মানব প্রাচীর গড়ার পাশাপাশি তৈরি করবে মানব পতাকা ও মহান স্বাধীনতাকে শ্রদ্ধা জ্ঞাপনে ২৬ গড়ে তোলা হবে। যে পতাকাটি বহন করবে সবুজময় বাংলাদেশকে।
জিএলটিএস এর চিফ অপারেটিং অফিসার মাহিন মেহরাব অনিক বলেন, মহান স্বাধীনতা দিবসে ‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি’ প্রতিপাদ্যকে ধারণ করে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি বিশ্ব রেকর্ড গড়তে “সবুজ মানব প্রাচীর” তৈরি করার উদ্যোগ গ্রহন করে। যা আজ বাস্তবায়ন করা হচ্ছে। 
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী ‘সবুজ মানব প্রাচীর’ করে ১ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
পরিবেশ দূষিত হয়, এমন কোন কিছু ব্যবহার থেকে বিরত থাকতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই বন্ধুকে পরিচিত করতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সামনে আলোচনা করেন, জিএলটিএস এর চিফ অপারেটিং অফিসার মাহিন মেহরাব অনিক, মেন্টর জান্নাতুল ফেরদৌস ইমন।
এসময় উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক, সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, মিজানুর রহমান, নুসরাত জাহান কনা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক শাহ্ আলী, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জিএলটিএস এর সদস্য বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফুল গাছ রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)