মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালীতে শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 18 October, 2022 at 10:28 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৮ অক্টোবর, ২০২২) :-
পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মরহুম শেখ রাসেলের  ৫৯তম জন্মদিনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেন দেশরত্ন শেখ হাসিনা। 
এ সময় ধূলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপন করেন এমপি মহিব। এছাড়া বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র ্য।লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম জানান, আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত এই ল্যাবে ডিজিটাল হাজিরা, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান সহ সকল শিক্ষা কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। যা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা যাবে।

এদিকে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,  ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, নির্বাচন অফিসার আবদুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবস টি পালন উপলক্ষে বর্ণাঢ্য র ্য।লী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ###


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)