মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 28 September, 2022 at 11:40 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ সেপ্টেম্বর, ২০২২) :-
‘পর্যটনের নতুন সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পটুয়াখালী জেলা প্রশাসনসহ কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ। 
মঙ্গলবার বেলা ১১টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়। এসময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি ব্যান্ড পার্টির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুলোর মধ্যে ছিল কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী ব্যবসায়ী বৃন্দ। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ। ###




এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)