মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচনে হবে সুশৃংখল পরিবেশে —ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি
বার্তা প্রেরক:- কামাল সিদ্দিকী, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 25 September, 2022 at 9:51 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৫ সেপ্টেম্বর, ২০২২) :-
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচন সুশৃংখলা পরিবেশে সম্পন্ন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ থেকে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি দূর করতে হবে। অতীতের ন্যায় পাবনায় আর কখনোই সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না।
শনিবার দুপুরে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজিত নবনিযুক্ত ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপিকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।
ডেপুটি স্পীকার পাবনার জনগন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর ৭৫ এ ঘাতক বাহিনী শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার সুযোগ পেলে এবং জাতির জনকের কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না। কাজেই পাবনার জনগনের সাথে সাথে তাঁদেরকেও ধন্যবাদ জানাই। সদ্যই আমাদের নির্ভরতার প্রতীক সারাবিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে ৩য় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত  হিসেবে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

মোঃ শামসুল হক টুকু আরও বলেন, আমি পাবনার সন্তান,  পুরো পাবনা জেলাই আমার গ্রাম। এই মাটিতে আমি খেলাধুলা করেছি, ছুটে বেরিয়েছি, এখানকার কৃতি সন্তান ও রাজনীতিবিদ ও মেহনতী মানুষদের কাছ থেকে দীক্ষা নিয়েছি। এই মাটির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই মাটিকে ভালো কিছু উপহার দেয়া আমাদের সবার দায়িত্ব।

পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং  জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ স্থানীয় নেতৃবৃন্দ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)