
| Headline : |
|
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু,মায়ের দু’পা বিচ্ছিন্ন
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৫ সেপ্টেম্বর, ২০২২) :-
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে নিহত শিশুটির মা মুক্তা বেগমের (৪০)। এসময় আরও পাঁচজন গুরুতর আহত হন। এদের সকলের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে অটো রিক্সাটি ৬ জন যাত্রী নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় পথে মুসুল্লীয়াবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আহতদের উদ্ধার করে বরিশাল পাঠানো হয়েছে। ট্রলিটি আটক রয়েছে, তবে চালকে এখনো আটক করা যায়নি। |