মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
সাফের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সংবর্ধনা প্রদান
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 20 September, 2022 at 10:53 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২০ সেপ্টেম্বর, ২০২২) :-
নেপালে অনুষ্ঠিত ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২’ এ বাংলাদেশ জাতীয় নারী  দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল আগামীকাল  ২১ সেপ্টেম্বর  বেলা ১:৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় আসবে। 
অবিস্মরণীয় এ বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয় নারী  ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানানো হবে।  বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের বীর কন্যাদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য লড়াকু খেলোয়াড়েরা, যারা আমাদের বহু কাঙ্ক্ষিত  স্বপ্নকে আলিঙ্গন করেছে, ছিনিয়ে এনেছে বহুল প্রত্যাশিত বিজয়, সেই সকল স্বপ্নসারথীদের জন্য তৈরি করা হয়েছে ছাদখোলা বাস। 
তিনি আরও বলেন,  দেশের সকল ক্রীড়ামোদী ভাই-বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আগামীকাল বেলা ২.০০ টায়   এয়ারপোর্ট থেকে বাফুফে ভবনের যাত্রাপথে বাংলার বাঘিনীদেরকে সশরীরে অভিনন্দন জানানোর জন্য।

পিআরও 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)