মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
বৈরী আবহাওয়া শেষে, ইলিশের খোঁজে সমুদ্রে ফিরেছে জেলেরা
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 16 September, 2022 at 10:00 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৬ সেপ্টেম্বর, ২০২২) :-
বৈরী আবহাওয়া শেষে সমুদ্র শান্ত হওয়ায় রুপালী ইলিশের খোঁজে জেলেরা এখন সমুদ্রে ফিরে গেছে।  গত ১ সপ্তাহ ধরে নিন্মচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মাছধরা ট্রলার গুলো মৎস্য বন্দর আলীপুর-মহিপুর, পাথরঘাটাসহ উপকুলীয় এলাকার বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিল। আবহাওয়া অনুকুলে আসায় বুধবার রাত থেকে আবার সমুদ্রে ইলিশ ধরতে রওয়ানা হয়ে গেছে। সমুদ্রে প্রচুর পরিমান ইলিশের বিচরণ থাকলেও সমুদ্রে যেতে পারেনি জেলেরা। এখনও অনেক ট্রলার মৎস্য বন্দরে অপেক্ষা করছে আবহাওয়ার গতিবিধির দিকে। পুরোপুরি আবহাওয়া ভালো হলে এসব ট্রলার গুলো মাছ শিকারে যাবে।  
মহিপুর বন্দরের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আলাউদ্দিন বলেন, বুধবার রাত থেকে অনেক ট্রলার সমুদ্রে গেছে। আমরা আজ বৃহস্পতিবার বরফ ও বাজার নিয়ে বের হবো।তিনি আরও বলেন, চলতি বছর সমুদ্রের গতিবিধি অনুমান করা খুবই দূরহ হয়ে পরেছে। আগস্ট মাসের মত আর ভূল করতে চাই না আমরা। তাই আবহাওয়া খারাপ থাকলে বুঝে শুনে সমুদ্রে যাবো।  আলাউদ্দিন মাঝি বলেন, সাগরে অনেক ঝুঁকির মধ্যে থাকি। যদি আমাদের জিপিএস সিস্টেম থাকতো, তাহলে আবহাওয়া খারাপ  হলে আমরা জানতে পারতাম। জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতাম।  ওরা আমাদের আক্রমণ করার সাথে সাথে অন্য জেলে ভাইদের সতর্ক করতে পারতাম। 
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, আবহাওয়া মোটামুটি ভালো হওয়ার কারনে অনেকে ট্রলার সমুদ্রে মাছ শিকারে যাচ্ছে। তবে স্টাফ, সরঞ্জামাদির সমস্যা থাকার কারনে অনেকে নামতে পারছে না। দুই একদিনের মধ্যে সবাই মাছ শিকারে যাবে। 

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আজকে আবহাওয়া অনেকটা ভালো হয়েছে। কোথাও কোথাও বৃস্টি হলেও ঝড়ো হাওয়ার সম্ভাবণা নেই। আবহাওয়া পুরোপুরি অনুকুলে না আসায় সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে  বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দূর্বল হয়ে পরছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সতর্ক সংকেত নামিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে।  


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)