
| Headline : |
|
শোক বার্তা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৯ এপ্রিল, ২০২২) :-
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী বলেন, মোশাররফ হোসেন রুবেল দেশের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। অসময়ে তার এ চলে যাওয়া দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। প্রতিমন্ত্রী আরো বলেন, ক্রিকেটার রুবেল ক্যান্সারে আক্রান্ত হলে মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও সবসময় তার পাশে থেকে সহযোগিতা করেছে। |