মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 20 January, 2022 at 9:48 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৯ জানুয়ারি, ২০২২) :-
আজ বুধবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এ এস এম আলী কবীরের স্মরণ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  উক্ত শোক সভায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। 
প্রতিমন্ত্রী প্রয়াত এ এস এম আলী কবীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে  বলেন, জনাব এ এস এম আলী কবীর অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি ক্রীড়াঙ্গনেও অত্যন্ত নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। পেশাগত জীবনে আলী কবির সরকারের  সচিব হিসেবে গুরুত্বপূর্ণ   দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। তিনি সচিব থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়ার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন৷

তিনি আরো বলেন, এক দশকের বেশি সময় তিনি দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি হিসেবে সফলভাবে  দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনে একজন আলোকিত ব্যক্তিত্ব। আমরা ২০১৬ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করেছি। দেশের ক্রীড়াঙ্গনে তার অনন্য  অবদান জাতি কৃতজ্ঞচিত্তে যুগ যুগ স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। 

স্মরণসভায় সচিব মেজবাহ উদ্দিন বলেন, জনাব এ এস এম আলী কবীরের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তিনি একজন  সহজ সরল সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি আজীবন জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে গেছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশারফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তাবৃন্দ,  বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও  বিশিষ্ট ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)