
| Headline : |
|
বীর মুক্তিযোদ্ধা শহীদ বাকীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
বার্তা প্রেরক :- মো. শফিকুল ইসলাম ।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ ডিসেম্বর, ২০২১) :-
বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল্লা-হিল বাকী’র ৫০তম মৃত্যুবার্ষিকী ৪ঠা ডিসেম্বর ২০২১ রোজ শনিবার। তিনি ১৯৫০ সালের ১৯৫০ সালের ১৯জুন বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ আব্দুল বারী এবং মা আমেনা বেগম। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি তৃতীয়। আব্দুল্লা-হিল বাকী এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে যোগ দেন।জুন মাসে তিনি ঢাকা শহরে বেশ কিছু দুধর্ষ অপারেশনে অগ্রনী ভ’মিকা পালন করেন। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর ঢাকার খিলগাঁও রেলগেটের পাশে একটি অপারেশনে বাকী শহীদ হন। তিনি লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগী ও অগ্রসর একজন মানুষ ছিলেন। ১৯৬৯এ ঢাকা কলেজের ছাত্র লীগের নেতৃস্থানীয় কর্মী ছিলেন। ১৯৭১ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের সন্ম্নান ১ম বর্ষের ছাত্র অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতা যুৃদ্ধের বীর শহীদ বাকীর ৫০তম মৃত্যু দিবস উপলক্ষ্যে খিলগাঁও শাহী মসজিদ, ২০৩/সি খিলগাঁও, ঢাকাতে কোরআনখানী এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা গেল। |