
| Headline : |
|
ঈদের আনন্দ থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা
বার্তা প্রেরক:- মো. মামুনুর রশিদ খোকন, সভাপতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৮ জুলাই,
২০২১) :-
করোনা প্রাদুর্ভাবে জীবন যখন নার্ভিশ্বাস তখনও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কপালে জোটেনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রণোদনা কিংবা জাতীয়করণের নিশ্চয়তা । অথচ আর কদিন পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা । কিছুদিন আগেই হয়ে গেলো দেশের ৫০তম ২০২১ - ২০২২অর্থ বছরের বাজেট । শিক্ষকদের আহাজারি আর আর্তনাদের যেন শেষ নাই । সংগঠনের পক্ষ থেকে অনেকবার আন্দোলন আর সংগ্রাম করা হলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলেনি । জাতীয়করণের আশায় বছরের পর বছর বিনা বেতনে চাকরি করছে এই শিক্ষকরা । পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তারা । স্ত্রী সন্তান বৃদ্ধ মা বাবাকে নিয়ে ঈদের আনন্দ আসেনি কখনো তাদের পরিবারে । তারপরও তাদের একটি আশা শেষ বয়সে রাষ্ট্রীয় একটি স্বীকৃতি । ৪১৫৯টি বিদ্যালয়ের মধ্যে অনেক শিক্ষকের এখন অবসরে যাওয়ার সময় হয়েছে, অনেকই অবসরে গেছেন । তাদের পরিবারে ঈদের কোন আনন্দ নাই । সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক বারই প্রণোদনা ও জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছে । এদিকে সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকনের কাছে ঈদ কেমন হবে জানতে চাইলে তিনিও অনেক আক্ষেপ করে বলেন- ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠির পরেও জাতীয়করণ না হওয়ায় সকল শিক্ষক আজ মানবেতর জীবন যাপন করছে । সভাপতি বলেন, বাজেটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রস্তাব না থাকায় আমরা মর্মাহত, প্রয়োজনে ঈদের পর মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তম আন্দোলন কর্মসূচি ঘোষণা দিবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করবো । |