মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ ৪ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
বাঘায় গতি কম দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট!
বার্তা প্রেরক:- গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা, রাজশাহী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 3 December, 2020 at 10:38 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ ডিসেম্বর, ২০২০) :-
দ্রুতগতির ব্রডব্যান্ডের ইন্টারনেটে গতি না থাকায় দ্রুত সেবা দিতে পারছেননা। তাই বাধ্য হয়ে মডেমের সাহায্যে জনগণকে সেবা প্রদান করে আসছেন বলে জানালেন বাউসা ইউনিয়ন পরিষদ  এর তথ্য কেন্দ্রের উদ্দ্যেক্তা শরিফুল ইসলাম। তিনি জানান,অভিযোগ দিলে মাঝে মধ্যে রাজশাহী অফিসের টেকনিশিয়ান এসে ঠিক করে দিয়ে যায়। পরে আবার যা তাই হয়ে যায়। একই ধরনের কথা জানিয়ে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ এর তথ্য কেন্দ্রের উদ্যেক্তা আরিফ হোসেন বলেন, তার ইউনিয়নের   মিডিয়া কনভেটর  (রেটিফায়ার) নষ্ট রয়েছে।  রাজশাহী অফিসে যোগাযোগ করলে জানানো হয়েছে, ব্যক্তিগতভাবে কিনে নিলে সেটিং করে দিবো। তা নাহলে,বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাবো। সরকারিভাবে সেটা আসলে পাবেন। যার কারণে স্থানীয়ভাবে ইন্টারনেট সংযোগ নিয়ে  কাজ করতে হচ্ছে।   

আড়ানী ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যেক্তা আহসান হাবিব রুবেল হোসেন জানান, আমরা যেসব ওয়েব সাইডে কাজ করি, সাধারণ জনগণ সে সকল ওয়েব সাইডে দেশের বিভিন্ন জায়গায় সেবা গ্রহন করতে আসে। যেমন জন্ম নিবন্ধন,ভিজিডি, চাকরিসহ আরো অনেক কিছু। কিন্তু  ইন্টারনেটের সমস্যার কারণে ওইসব ওয়েব সাইডে গিয়ে কাজ করতে পারিনা। এতে সেবা ব্যহত হচ্ছে। তিনি জানান, ১এমবির নিচে স্পিরিট রয়েছে। সার্ভারে যে ব্যাটারি রয়েছে,সেটা ১মিনিটও বেকাফ দেয়না,বিদ্যুৎ চলে গেলে সার্ভারটি বন্ধ হয়ে যায়।  একই সমস্যার কথা জানা গেল উপজেলার আরো ৩টি ইউনিয়নেও।

বাংলাদেশ  টেলি কমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) ব্রডবেন্ড ইন্টানেট সংযোগের আওতায় রয়েছে  উপজেলার ৬টি ইউনিয়ন। গ্রামে গ্রামে ব্রডব্যান্ড সেবা নিশ্চিত হওয়ার ফলে তৃণমূল পর্যায়ে স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে। শহর আর গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর হয়েছে। এ ছাড়া গ্রাম পর্যায়ে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। আর প্রকল্পের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট এর সংযোগ দেওয়া হয়েছে । এতে করে গ্রাম পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার কথা। কিন্তু গতি কম থাকায় দ্রুতগতির  ব্রডব্যান্ড ইন্টারনেট এর সুফল পাচ্ছেনা ইউনিয়নের  জনগণ। 

প্রকল্প সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনে ইনফো সরকার-৩ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে ট্রান্সমিশন লিঙ্ক নির্মাণে ১০০ জিবি সক্ষমতার ডিডব্লিউডিএম কার্ড ব্যবহার করা হয়েছে। উপজেলা পর্যায়ে ১০ জিবিপিএস এবং ইউনিয়ন পর্যায়ে ন্যূনতম এক জিবিপিএস ডাটা ট্রান্সমিশন সক্ষমতায় উন্নীত হয়েছে। আর সর্বাধুনিক প্রযুক্তি সহায়তা ও যন্ত্রপাতি সরবরাহ করছে চীনের হুয়াওয়ে। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি দুটি প্রতিষ্ঠান। গ্রাম পর্যায়ে গ্রাহককে সেবা পৌঁছে দেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।  

শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিঞা বলেন, দ্রুতগতির  ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন মাইলফলক। যা ইউনিয়নের তৃণমূল মানুষকে আরও বেশি ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার পথ সুগম হয়েছে। এর মধ্য দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। গ্রাম পর্যায়ে সরকারি সেবায় আরও স্বচ্ছতা আসবে। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সরকার জানান, ইন্টারনেটের গতি খুব ভালো না। সমস্যা হলে মাঝে মধ্যে ঠিক করে দিয়ে যায়।

বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল), রাজশাহীর এ্যাসিসটেন্ড ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, ইউনিয়নে ২ মেগাবাইড এর সংযোগ রয়েছে। ইউনিয়নের বাইরে  বেশি ব্যবহার করলে গতি কম হতে পারে। তবে ২ মেগাবাইড এর বেশি নিতে হলে,অফিসে যোগাযোগ করে টাকা দিয়ে সংযোগ নিতে হবে। সরকারিভাবে মিডিয়া কনভেটর (রেটিফায়ার) এর চাহিদা দেওয়া হয়েছে।##


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)