
| Headline : |
|
নাবিহার জন্মদিনে শিশু-কিশোরদের আনন্দ মেলা
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৮ অক্টোবর,
২০২০) :-
![]() ৯ অক্টোবর লেখক, শিক্ষাবিদ ও মানবহিতৈষী কামরুন নাহার পলিনের সুকন্যা শিশু শিল্পী নাবিহার জন্মদিন। এ উপলক্ষে আজ ৮ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরস্থ ‘আমরা সবাই ফাউন্ডেশন স্কুল’-এ আয়োজন করা হয় শিশু-কিশোরদের আনন্দ মেলা। অধিকার বঞ্চিত শিশুদের সেবা ও শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান আমরা সবাই ফাউন্ডেশনের ক্ষুদে সদস্যবৃন্দ ও আমরা সবাই ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে নাবিহার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। নাবিহার মা কামরুন নাহার পলিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ![]() আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাসিক শিক্ষাতথ্য পত্রিকার সম্পাদক মুহাম্মাদ তছলিম উদ্দিন, আমরা সবাই ফাউন্ডেশনের উদ্যোক্তা আমজাদ হোসেন অপু, বাবুল আহমেদ ও আমরা সবাই ফাউন্ডেশনের শিক্ষার্থী বৃন্দ। |