মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
মুজিববর্ষেই জাতীয়করণের ঘোষণা চাই মর্মে আগামী ৯ মার্চ বাশিসের উদ্যোগে অবস্থান ধর্মঘট
বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাশিস (কেন্দ্রীয় কমিটি)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 26 February, 2020 at 11:07 PM
শিক্ষাতথ্যঢাকা (২৬ ফেব্রুয়ারি) :-
মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণার দাবিতে ৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাজের অবস্থান ধর্মঘট ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাঁচ লক্ষ শিক্ষক - কর্মচারীদের প্রাণের দাবি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান মুজিববর্ষেই জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণার দাবিতে আগামী ৯ মার্চ ২০২০ খ্রি. সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “বাংলাদেশ শিক্ষক সমিতি ও  এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরামের” উদ্যোগে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি স্যার এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স আজ বুধ বার এক প্রেসবিজ্ঞপ্তিতে  বলেন - শিক্ষকদের বেতন বৈষম্য এখন আকাশ ছোয়া। এ বেতন বৈষম্যের কারণে শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।  স্বাধীনতার এত বছরেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রয়ে গেল চরম বৈষম্যের শিকার হয়ে। ২৫ শতাংশ উৎসব ভাতার হলো না কোন পরিবর্তন। বাড়ি ভাড়া ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা। শিক্ষকরা সরকারি অংশ নামে যা পায় তা থেকেও আবার অতিরিক্ত ৪ শতাংশ হারে কর্তন করার ফলে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের। অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করার জন্য জোর দাবি জানানো হয়।  টাইমস্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড চালু হওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবুল হোসেন বলেন -  বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নেই বদলি প্রথা। নেই পেনশনের সুযোগ সুবিধা। নেই সন্তানের শিক্ষা ভাতা। নেই গৃহঋণের সুযোগ সুবিধা। আমরা সকল বৈষম্যের অবসান চাই। শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণে তাই এই মুজিববর্ষেই  সমগ্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য জোর দাবি জানানো হয়।  শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা জনাব সাইদুল হোসেন সাহেদ এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম রনি স্যার।  উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন -বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি  জনাব মোহসীন আলী, সহ -সভাপতি জনাব মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবুল হোসেন, অধ্যক্ষ মোস্তফা জামান রানা, সহকারী মহাসচিব জনাব মাইনুল ইসলাম, মোঃ মনছুর ইকবাল, সাংগঠনিক সচিব মোঃ আব্বাস উদ্দীন ও মোঃ মাসুদ রানা, দপ্তর সচিব মোঃ সাইফুল ইসলাম, প্রচার সচিব এবি সিদ্দিক, প্রেসিডিয়াম সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মোঃ ফিরুজ আহমেদ, উপদেষ্টা মোঃ ফারুক খান, জোট নেতা মোঃ অলি আজাদ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল বাশার হাওলাদার সহ বিভাগীয় নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)