মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ ৪ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু : ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য
Published : Friday, 2 August, 2019 at 12:00 PM


শিক্ষাতথ্য, ঢাকা (০২ আগস্ট) :-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন (প্রাথমিক) প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানসহ নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত পর্যন্ত অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিস্তারিত
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির আবেদনের যোগ্যতা, আবেদনের সময়সূচি, ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদনের পদ্ধতি এবং পরীক্ষার পদ্ধতি ও নাম্বার বণ্টন সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা: যে সকল শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।

ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান।

ইউনিট-২ (মানবিক শখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও সাময়িক বিশ্ব এবং সাধারণ বুদ্ধিমত্তা।

ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে)।

বিশেষায়িত বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে।

আবেদনের সময়সূচি: ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শখা) এবং ইউনিট-৩ (বাণিজ্য শাখা) এর জন্য ১০০ টাকা আবেদন ফি দিয়ে ১ আগস্ট দুপুর ১২টা থেকে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। ইউনিট ১, ২ এবং ৩ এ মেধার ভিত্তিতে বাছাইকৃত ২৫ হাজার শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬০০ টাকা আবেদন ফি দিয়ে ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। বিশেষায়িত বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিয়ে ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। bKash অথবা SureCash অথবা Teletalk অথবা Rocket এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে।

পরীক্ষার পদ্ধতি ও নাম্বার বণ্টন: ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা) এবং ইউনিট-৩ (বাণিজ্য শাখা) এ মেধার ভিত্তিতে বাছাইকৃত ২৫ হাজার শিক্ষার্থীর লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় ৭২ নম্বর, এসএসসি থেকে ১২ নাম্বার, এইচএসসি থেকে ১৬ নাম্বার মোট ১০০ নাম্বার।

ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে প্রশ্ন থাকবে ৬টি। প্রতি প্রশ্নের মান ৪ নাম্বার করে এক বিষয়ে ২৪ নাম্বার হবে এবং তিনটি বিষয়ে সর্বমোট ৭২ নাম্বারের লিখিত পরীক্ষা হবে।

বিশেষায়িত সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই চারটি বিভাগে লিখিত পরীক্ষা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে নেয়া হবে। এই বিভাগগুলোতে এসএসসি থেকে ২০ নাম্বার, এইচএসসি থেকে ৩০ নাম্বার এবং ৫০ নাম্বারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে।

আসন সংখ্যা: এবার তিনটি ইউনিটে ‘ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-৮২৫টি, ইউনিট-২ (মানবিক শাখা)- ১,২৭০টি, ইউনিট-৩ (বাণিজ্য শাখা)- ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ- মোট ১৫০টি)’ সর্বমোট ২,৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি: ইউনিট-৩-এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট-২-এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার) এবং ইউনিট-১-এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল (১০টা হতে ১১.৩০টা) এবং বিকেলে (৩টা হতে ৪.৩০টা) দুটি শিফটে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)