মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুরে কোচিং সেন্টােের র‌্যাব-০৮ এর অভিযান, দুই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
Published : Tuesday, 5 February, 2019 at 3:55 PM
নিত্যানন্দ হালদার, মাদারীপুর ---
সরকারের নির্দেশকে অমান্য করে কোচিং করানোর দায়ে মাদারীপুরের কালকিনিতে মোঃ জালালউদ্দিন ও সমতল গাইন নামের দুই শিক্ষককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে তাদের দুজনকে মাদারীপুর র‌্যাব-৮ অভিযান পরিচালনা করে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে এ অর্থদন্ড প্রদান  করা হয়। ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মাদারীপুর র‌্যাব-৮এর কমান্ডার রইসউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোচিং করানোর দায়ে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক জালালউদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর সহকারী ইংরেজী শিক্ষক সমতল গাইনকে আটক করেন। পরে তাদের দুইজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার রইসউদ্দিন বলেন, ওই দুই শিক্ষক সরকারের নিদের্শকে উপেক্ষা করে কোচিং করাচ্ছিল। তাই তাদের আটক শেষে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সম্পূর্নরুপে নিষিদ্ধ। কিন্তু কতিপয় শিক্ষক গোপনে কোচিং চালু রেখেছে। ওই দুই শিক্ষক পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছে। তারপর তারা আইন ভঙ্গ করেছে তাই তাদের দুজনকেই জরিমানা করা হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)