মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ ৩ মাঘ ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
সংঘাতের পূর্বেই জন-জীবন রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিন
Published : Friday, 23 November, 2018 at 1:36 AM
বাংলাদেশে যেকোনো নির্বাচনের হাঁক-ডাক শুরু হলেই প্রাণহানীর আশঙ্কা ক্রমশ: বৃদ্বি পায়। আবার সর্বত্র উৎসবের পরিবেশও পরিরক্ষিত হয়।  এলাকায় প্রার্থীদের জনসংযোগ, কর্মী-সমর্থকদের নানামুখী প্রচার-প্রচারণায় মুখর থাকে নির্বাচনী এলাকাগুলো।  পাড়া-মহল্লায় গড়ে ওঠা নির্বাচনী অফিসে বাজে গানের সিডি।  মিছিল-স্লোগানে মুখর হয় এলাকা।  আবার এই নির্বাচন ঘিরে এক শ্রেণির অপরাধীচক্রও সক্রিয় হয়ে ওঠে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহারও নতুন কিছু নয়।  আত্মগোপনে থাকা অপরাধীরা এলাকায় ফিরতে শুরু করে। কোনো কোনো এলাকায় সাধারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। খুব সামান্য কারণে একপক্ষের কর্মী-সমর্থকদের আক্রমণের শিকার হতে হয় প্রতিপক্ষকে।  সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।  অন্যদিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় তার নমুনা দেখা গেছে। বিএনপি অফিসের সামনে তুচ্ছ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।  পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি।  এসব সংঘাতের ঘটনায় সাধারণত প্রতিপক্ষের ওপর দায় চাপিয়ে দেওয়া হয়।  যেমন—নয়াপল্টনের ঘটনায় বিএনপির পক্ষ থেকে দায় চাপানো হয়েছে পুলিশের ওপর।নির্বাচন সামনে রেখে এই দুটি ঘটনার মধ্য দিয়েই সংঘাত-সংঘর্ষের অবসান হবে—এমন নিশ্চয়তা একেবারেই দেওয়া যায় না।  বরং বলা যেতে পারে এটা সূচনা মাত্র।  বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান দল বিএনপি টানা ১০ বছর ক্ষমতার বাইরে। গত পাঁচ বছর সংসদেরও বাইরে রয়েছে দলটি।  ফলে দলটির কর্মী-সমর্থকদের পাশাপাশি প্রার্থীরাও এবার ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন মরিয়া হয়ে।  অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তাদের নেতাকর্মীদের মধ্যেও প্রবল আশাবাদ জন্ম নিয়েছে।  অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকমহলের আশঙ্কা, নির্বাচনের মাঠে প্রভাব বজায় রাখতে সব দলই নিজেদের শক্তির মহড়া দিতে পারে। এই সুযোগে নতুন করে মাঠে নামতে পারে পেশিশক্তি ও অপরাধীচক্র। একই সঙ্গে উপেক্ষা করা যায় না উগ্রবাদী সাম্প্রদায়িক, জঙ্গিগোষ্ঠীর উত্থানের আশঙ্কাও। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে-পরে বড় ধরনের সংঘাত-সংঘর্ষের আশঙ্কা দানা বাঁধছে জনমনে।  যেমনটি দেখা গিয়েছিল ২০০১ সালের নির্বাচনের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর আঘাত করা হয়েছিল।  সেই একই আশঙ্কা এবারও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।  আবার ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে যেসব ঘটনা ঘটে, তার পুনরাবৃত্তি হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকমহলে।আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি।  তাই অতীতের ঘটনাগুলো মাথায় রেখেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের ইতোকর্তব্য স্থির করা উচিত বলে আমরা আশা করি।  আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে হোক—এটাই সবার চাওয়া।  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।  পলাতক দাগি আসামিরা যাতে এলাকায় ফিরতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।  যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সঠিক নির্দেশনাও আগে থেকে দিতে হবে।  অবৈধ অস্ত্র উদ্ধারে এখন থেকেই সমন্বিত অভিযান চালানো প্রয়োজন।  তাই সময় থাকতে জন-জীবনের প্রাণ রক্ষায় এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)